ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট-১ থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন মুক্তাদির; জোর আলোচনা ! ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মঈন উদ্দিন সভাপতি ও নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

সিলেটের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন। দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম।

সভাপতি পদে আধুনিক কাগজের মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে দৈনিক সমকাল সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে বাংলানিউজের মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ পেয়ে দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সভাপতি পদে ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫ ভোট আর সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ পেয়েছেন ২৪ ভোট।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ (৬১ ভোট), সদস্য পদে তুহিন আহমদ (৭১ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ (৭৬ ভোট), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (৬৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছে।

তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা (১৩ ভোট), এমআর টুনু তালকুদার (৩৬ ভোট) ও রবি কিরন সিংহ (বিজয়ী-৬১ ভোট) এবং সদস্য পদে তুহিন আহমদ (বিজয়ী-৭১ ভোট), মো. মোহিদ হোসেন (২৭ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (বিজয়ী-৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ ((বিজয়ী-৭৬ ভোট)), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (বিজয়ী-৬৯ ভোট) ও রায়হান উদ্দিন (৩৫ ভোট)।

নির্বাচনে ৮ টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৮ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

শনিবার দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়।

এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মঈন উদ্দিন সভাপতি ও নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪