ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং ২০২৫ সালের তিন দিনব্যাপী ভর্তি মেলা ০৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ০৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রঞ্জিত কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ,  ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক তাসনুবা জাহানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথর্ী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক  কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির।

অনুষ্টানে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন।

সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৪০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

আপডেট সময় : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪