ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেট সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃঢ় বার্তা

“সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো, বৈষম্য মেনে নেওয়া হবে না”— আরিফুল হক চৌধুরী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩২২ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন— “সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবো। সিলেটবাসীর সঙ্গে কোনো ধরনের বৈষম্য হলে তা মেনে নেওয়া হবে না।”

সিলেট সফরের দ্বিতীয় দিনে হযরত শাহজালাল (র.) মাজার, হযরত শাহপরান (র.) মাজার এবং হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র.)-এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের অবকাঠামোগত উন্নয়ন—বিশেষ করে বিমান, রেল ও সড়ক যোগাযোগে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, “সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ। উন্নয়নের প্রশ্নে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।”

এর আগে শুক্রবার সকালে মন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাঁহ মাঠ পরিদর্শন করেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাঠটি দ্রুত সংস্কার করে নামাজ আদায়ের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন তিনি।

মন্ত্রী মাঠের ভাঙাচোরা অংশ দ্রুত মেরামত, রংকরণ এবং সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশন-এর নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই বক্তব্য ও তৎপরতা সিলেটের উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্র ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের অবকাঠামো ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। সিলেটবাসী এখন তাকিয়ে আছে— ঘোষিত প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃঢ় বার্তা

“সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো, বৈষম্য মেনে নেওয়া হবে না”— আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ১১:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬