ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

সিলেটের অভিজাত এলাকা উপশহরে তালাবব্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসায় একটি তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত গৃহবধূর নাম সুমাইয়া জান্নাত সুমি (২২)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমি উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন কিছুদিন আগে। ভাড়া নেওয়ার সময় তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে মালিককে জানিয়েছিলেন। সুমি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশিরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে সুমির ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বুধবার ভোররাত ৪টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় সুমির লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের অভিজাত এলাকা উপশহরে তালাবব্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪