ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন এক্স অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ না পাওয়ায় বিভক্ত ডিবি, মামলা নিয়ে অনিশ্চয়তা

সাংবাদিক মকসুদ আহমদের দাফন সম্পন্ন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল আড়াইটার দিকে সিলেট নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর এলাকায় তার জানাযা ও পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। সিলেটের রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক সর্বস্তরের মানুষ মরহুমের জানাজায় অংশ নেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন মকসুদ ও তার বন্ধু ব্যাংক কর্মকর্তা গালিব।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকসুদকে মৃত ঘোষণা করেন(ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে, শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি মইয়ারচর জামে মসজিদে জুমআর নামাজ শেষে জানাযায় অংশ নিতে আসা সুধীজনের এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সিলেটের রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সহস্রাধিক মানুষ অংশ নেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিরাজুল ইসলাম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি তারেক কালাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহনূর, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী, হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন লাল, সাংবাদিক নূর আহমদ, পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মোয়াজ্জিন আহমদ ও ছেলে মায়াজ।জানাজায় আরো উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল,সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, এডভোকেট আব্দুল মুকিত অপি, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।

মকসুদের সাথে দুর্ঘটনায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তা গালিব জানান, শহরে জরুরি কাজ শেষে রাতে তারা দুজন বাড়ি ফিরছিলেন। আম্বরখানা -কুমারগাঁও-সুনামগঞ্জ সড়কের মদীনা মার্কেটের কাছাকাছি যাওয়ার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং পাশের রোড বিভাজক ও বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়ারচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক মকসুদ আহমদের দাফন সম্পন্ন

আপডেট সময় : ১০:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪