ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত করে সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা ও জাস্ট নিউ বিডি’র সম্পাদক মুশফিকুল ফজল আনসারী।

শনিবার সন্ধ্যায় তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বাসা যান এবং তার মা, ভাই সহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যরা তাদের শোক ও কষ্টের কথা তুলে ধরেন।

মুশফিকুল ফজল আনসারী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তুরাবের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, তুরাবসহ অন্যান্য শহীদদের ত্যাগ জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

মুশফিকুল ফজল আনসারী পরিবারকে আশ্বস্ত করেন যে, তারা একা নয় এবং জাতির প্রতিটি সচেতন মানুষ তাদের পাশে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বাসস এর স্টাফ রিপোর্টার সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সহ সভাপতি হুমাইয়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক আহমেদ পাবেল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী

আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪