ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প !

সচল হলো ফেসবুক; কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ফেসবুকের সার্ভারজনিত সমস্যার কারণে হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ১০টার পরে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন। কী কারণে এমন হয়েছিল তা নিয়ে কোন বার্তা না দিলেও বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করেছে ফেসবুক।

এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর এক্স হ্যান্ডলেও এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করেছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সচল হলো ফেসবুক; কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

আপডেট সময় : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪