ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ “সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

শাবিতে আজীবন নিষিদ্ধ সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে সাধারণ শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে কটূক্তি, ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করে আলোচনায় আসেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি।

এ ঘটনার পর সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

এতে বলা হয়, ‘জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেয়া, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষ ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রজনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী তাপসী তাবাসসুম ঊর্মীকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, শাবিপ্রবি প্রশাসনের কাছে আমরা দাবি করছি তাপসী তাবাসসুম ঊর্মীর সনদ বাতিল করার জন্য। এছাড়া বর্তমান সরকারের কাছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দাবি করছে যে, তাপসী তাবাসসুম উর্মীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।’

এর আগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে লালমনিরহাটে মানহানি ও রাষ্ট্রদ্রোহের এজহার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহিয়াতুল হাবিব মৃদুল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাবিতে আজীবন নিষিদ্ধ সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

আপডেট সময় : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪