ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট-১ থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন মুক্তাদির; জোর আলোচনা ! ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

মানুষের কল্যাণে কাজ করতে হবে- পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার। আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আপনাদের কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজ উন্নতি হবে, সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনারা করবেন। উপদেষ্টা বলেন, আপনাদেরকে সুসংহত হতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকারের হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন আপনারা। হয়তোবা টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা আপনাদের ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন, পানির সমস্যা দুর করার মতো চ্যালেঞ্জগুলো আপনাদের নিতে হবে।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় আইন কানুনগুলো ভালোভাবে অবহিত হয়ে আপনাদের কর্মকান্ড পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) জনাব সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. জাহাঙ্গীর আলম, এনডিসি, অতিরিক্ত সচিব জনাব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব জনাব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য জনাব গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, জনাব কাজল ত্রিপুরা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব থানজামাল লুসাই প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে জেলা পরিষদের আইন, বিধি ও প্রবিধান সম্পর্কিত সম্পদ ব্যক্তি হিসেবে প্রজেকশন উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষের কল্যাণে কাজ করতে হবে- পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা

আপডেট সময় : ১২:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪