ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেতাকর্মীদের সিলেট জেলা ও মহানগর যুবদলের সতকর্তা

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না বলে ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতারা।

মঙ্গলবার গণমাধ্যমে জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদের পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহবান জানিয়ে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগরের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পতিত স্বৈরাচারের দোসর ও গণতন্ত্র বিরোধী প্রেতাত্মারা নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। অর্জিত বিজয়কে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবেনা।

এতে আরো বলা হয়- ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। সংঘটিত অপ্রীতিকর ঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তবুও সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নাম ভাঙ্গিয়ে কিংবা দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকান্ডে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

এছাড়া অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক লেখা দিচ্ছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা কোনভাবেই সমর্থন করেনা। বরং কঠোরভাবে নির্দেশনা দেয়া যাচ্ছে যে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ কারো বিরুদ্ধে এমন কোনো কটুক্তি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তাই সকলকে এসব পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহবান করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেতাকর্মীদের সিলেট জেলা ও মহানগর যুবদলের সতকর্তা

আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪