ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ “সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

নানান দাবিতে স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবকদের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের পরিচালনা পর্ষদ কর্তৃক নানা অনিয়ম, অব্যবস্থাপনা, পূণভর্তি ও উন্নয়ন ফি’র নামে অভিভাবকদের ‘গলা কাটা’র প্রতিবাদে স্কলার্সহোম স্কুলের অভিভাবকদের এক মতবিনিময় সভা শনিবার (২৩ নভেম্বর) রাত আটটায় নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি আব্দুল মুনিম মল্লিক মুন্না’র সভাপতিত্বে সভায় বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা বলেন, বৈষম্য বিরোধী এই সময়ে স্কলার্সহোম সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বাণিজ্য থেকে বের হয়ে আসতে হবে। একই শিক্ষার্থীর প্রতি বছর অযৌক্তিক পূণভর্তি এবং উন্নয়ন ফি পদ্ধতি বাতিল করতে হবে। প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে নানা অঙ্কের টাকা নেয়া হয়, সে তুলনায় স্কুলের শিক্ষার মান অত্যান্ত নিম্নমানের। ৫০-৬০ জন শিক্ষার্থীর শ্রেণী কক্ষে মাত্র ৩টি ফ্যান রয়েছে ফলে গরমের সময়ে শিক্ষার্থীরা হাঁসফাঁস করে। পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পসের বাথরুমগুলো অপরিষ্কার হওয়ায় শিক্ষার্থীরা প্রায়ই রোগে আক্রান্ত হচ্ছে।

অভিভাবকরা আরো বলেন, আগামী ভর্তি কার্যক্রমের আগেই এসকল দাবি দাওয়া মেনে নিতে স্কুল কর্তৃপক্ষ এবং সিলেট জেলা প্রশাসক ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাঠানটুলা ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি মোজাহিদ খান, মদনী বাগ ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম, শিবগঞ্জ ক্যাম্পসের অভিভাবক প্রতিনিধি ফয়সল আহমদ সহ সিলেটের বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নানান দাবিতে স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবকদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪