ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট-১ থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন মুক্তাদির; জোর আলোচনা ! ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন বনধ করা যাবে না : এড. এমরান চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ অবৈধ ক্ষমতা আকড়ে রাখতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখেছে। দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার ও আইনের শাসন নেই। দুঃশাসনের মাধ্যমে সরকার সারাদেশকেই এখন কারাগারে পরিনত করেছে। গ্রেফতার ও নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। দেশকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে হলে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, রায়হাদ বক্স রাক্কু ও সেচ্ছসেবক দল নেতা জেবুল আহমদের কারামুক্তি উপলক্ষে কারাফটকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মামনুর রশীদ মামুন, যুগ্ন সম্পাদক এডভোকেট আবু তাহের, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, মহানগর সেচ্ছসেবক দলের সাবেক আহবায়ক আবদুল ওয়াহিদ সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী, শফিকুর রহমান টুটুল, মহানগর সেচ্ছসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আনসারী, কামাল আহমদ, শাহিদুল ইসলাম কাদির, সাহেল আহমদ, রাসেল আহমদ, কাউসার হোসেন রকি, আব্দুল করিম, মেহেদী হাসান সপু, জেহিন আহমদ, মতিউর রহমান শিমুল, ইফতেখার হোসেন পাবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন বনধ করা যাবে না : এড. এমরান চৌধুরী

আপডেট সময় : ১০:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪