ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম জুবায়ের ইসলাম সাজু। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি গ্রামের জিল্লুর রহমানের সন্তান।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ অক্টোবর) সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় ও উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে তাকে গ্রেফতার করতে ভূরুঙ্গামারী থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কটুক্তিকারী সাজুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা অনুসন্ধান করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪