ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইজতেমার মাঠে সংঘর্ষে হত্যা মামলায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর (৪০)। তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইজতেমার মাঠে সংঘর্ষে হত্যা মামলায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর আটক

আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪