ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল সিসিকের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩২৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচির আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ কর্মসূচির আওতায় নগরীর মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হবে।

এ উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় নগরীর শারদা হলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে প্রতিবছরই এ ধরনের সম্মানী প্রদান করা হয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ সম্মানী বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল সিসিকের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান

আপডেট সময় : ১২:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬