ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

অন্তবর্তীকালীন সরকারকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় ড. ইউনুসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে এ অভিনন্দন জানানো হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাসিব প্রমুখ।

সভায় সম্প্রতি পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি শহীদ সাংবাদিক এ টি এম তুরাব হত্যার বিচার দাবী করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শহীদদের স্মরণে এক শোক প্রস্তাব গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তবর্তীকালীন সরকারকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪