ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

লাইলাতুল কদরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও দোয়া

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম এই রমজান মাসের মহিমান্বিত রাতে অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তাই এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, এই পবিত্র রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন, এই রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করতে। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন—পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতিকে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে পরিচালিত করা হয়।

তিনি আশা প্রকাশ করেছেন, এই পবিত্র রাতের মহিমা দেশের মানুষ এবং বিশ্ব মুসলমানের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাইলাতুল কদরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও দোয়া

আপডেট সময় : ১০:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬