ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে আওয়ামিলীগ নেতা মিছবাহ উদ্দিন সিরাজ অপহরণ; রক্তাক্ত অবস্থায় উদ্ধার !

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

সিলেটে আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। সূত্র মতে উনার পায়ের কাটা অবস্থায় পাওয়া গেছে।

জানা গেছে, অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা সাগরদিঘীর পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব রাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

সেই হাসপতালে রাতেই তার শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আওয়ামিলীগ নেতা মিছবাহ উদ্দিন সিরাজ অপহরণ; রক্তাক্ত অবস্থায় উদ্ধার !

আপডেট সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪