ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সরকারি চাকরিতে পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিটির প্রধান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গত ৩০শে সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী-পুরুষ নির্বিশেষে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি চাকরিতে পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ

আপডেট সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪