ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা থেকে লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

তথ্যে বলা হয়, তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতকারীরা। থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। পরে গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শীবেন বিশ্বাস জানান, র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লুন্টিত অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪