ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নাঈম (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

শনিবার বেলা ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত নাঈম আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত নাঈম ও স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যান ওই গ্রামের কয়েকজন কৃষক। এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হন নাঈম।

পরে অন্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় নাঈমের সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, হঠাৎ দেখা মাত্র গুলি করেছে। নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আজ গুলিতে আহত হতে হয়েছে। ভাগ্য ভালো মারা যায়নি। এসব বন্ধ করা হোক। না হলে কৃষক বাচঁতে কীভাবে।

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছেন। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।’

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, ‘পায়ের হাড় ভেঙে গেছে নাঈমের। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪