ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

ঘন কুয়াশায় বাল্কহেডের ধাক্কায় যানবাহনসহ ডুবে গেল রজনীগন্ধা

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যানবাহনসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবি গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক ছিল। দীর্ঘ সময় ফেরি উল্টে গিয়ে এর বেশ কিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে জীবিত উদ্ধার করে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘন কুয়াশায় বাল্কহেডের ধাক্কায় যানবাহনসহ ডুবে গেল রজনীগন্ধা

আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪