ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৭০২ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- পিকআপ ভ্যানচালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম (৪২)।

জানা গেছে, সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখি লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুজন ঘটনাস্থলেই মারা যায়।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিজামপুর এলাকায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪