ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে উমামা ফাতেমা তার বার্তায় উল্লেখ করেন, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন এবং তিনি সবসময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন। তার অকাল মৃত্যু সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উমামা ফাতেমা জানান, তানিফা শুধু আন্দোলনের একজন নেতা ছিলেন না; বরং তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ নিহত

আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫