ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

ছেলের হাতে মার খেয়ে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা !

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যুর মুখে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ। জানা গেছে ছেলেদের হাতে মার খাওয়ার পর এ আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকালে দপদপিয়ার জিরোপয়েন্ট থেকে জুড়কাঠি-মানপাশা সড়ক দিয়ে ভেকু মেশিন নিয়ে একটি ট্রাক যাচ্ছিল।

ট্রাকটি কুশঙ্গল ইউনিয়নের ফুলতলা এলাকায় আসলে আলতাফ হোসেন মোল্লা নিজেই ট্রাকের সামনে ঝাঁপ দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা উদ্ধার আলতাফ হোসেনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ওই বৃদ্ধ মানসিক ভারসম্যহীন বলেও জানিয়েছে তাঁর পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন বয়সের কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় ছেলেরা তাকে মারধর করতো। শুক্রবার রাতেও তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির সামনে ঝাপ দেন।

নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন বলেন, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের সামনে নিজেই ঝাপ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছেলের হাতে মার খেয়ে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে বাবার আত্মহত্যা !

আপডেট সময় : ০৮:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪