ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিসিকের অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি:মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নিত্যপণ্যের উর্ধ্বগতি ও চলমান অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

রোববার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হলেও মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা। গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। এমন সময়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিক হারে ১০০ থেকে ৬০০ ভাগ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নগরবাসীর জন্য মরার উপর খাড়ার ঘাঁ’র মতো।

তারা বলেন, যে ব্যক্তি বিগত বছরে (একবছরে) ১৫ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স দিয়েছেন বর্তমানে তার এই ট্যাক্স ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে তারও অধিক। কোয়ার্টার বছরে (৪ মাসে) ২০০ টাকা হোল্ডিং ট্যাক্স দেয়া ব্যক্তির এই ট্যাক্স বেড়ে ১২০০ টাকায় দাঁড়িয়েছে। কোয়ার্টার বছরে (৪ মাসে) ১৫০০ টাকা দেয়া হোল্ডারকে এখন ৩০০০ হাজার টাকার ট্যাক্স ভাউচার ধরিয়ে দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনে ১০০ ভাগ থেকে শুরু করে গ্রাহক ভেদে ৬০০শত ভাগ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক। নগরবাসীর প্রতি জুলুম। হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিকের অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি:মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪