ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়িত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির আজ সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন।

খন্দকার মুক্তাদির একজন সফল ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত, যিনি রাজনীতি ও অর্থনীতির মেলবন্ধন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা, প্রয়াত খন্দকার আব্দুল মালিক, ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সিলেটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।

শিক্ষাজীবনে সিলেট ক্যাডেট কলেজ থেকে শিক্ষা লাভের পর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন (ফিন্যান্স) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

রাজনীতিতে মুক্তাদির দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনের নির্বাচিত সদস্য হিসেবে বিজয়ী হন।

মুক্তাদির ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশের পোশাক ও উৎপাদন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং তুরস্ক-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক।

সিলেটের মানুষের সাথে নিবিড় সম্পর্ক, জাতীয় পর্যায়ে নীতি-নির্ধারণে দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে অবদানের কারণে খন্দকার মুক্তাদিরকে ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেট সময় : ১২:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬