ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ড, রাস্তাঘাটের বেহাল দশা; সংস্কারে এলাকাবাসীর দাবী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে মোহাম্মদপুর, সৈয়দপুর, জাহানপুরের রাস্তার বেহাল দশা দুর্ভোগে পড়ে আছে হাজার হাজার মানুষ। ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাস্তার কাজ ধরলেও কাজের কোনো অগ্রগতি নেই। তবে সম্প্রতি সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর একক প্রচেষ্টায় ড্রেনের কাজ আবারও শুরু হওয়ায় আশার সঞ্চার হয়েছে।

এ প্রসঙ্গে ইশতিয়াক আহমদ সিদ্দিকী জানান, দুর্নীতি ও সাবেক স্বৈরাচার সরকারের দোসর হওয়ায় পুরো সিটির পরিষদ কে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দেয়ায় কাজের এই ধীরগতি। তবে এলাকাবাসীর দুর্ভোগ লাগবে আমি আমার সাধ্যমতো কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতল সহ বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়ে রাস্তার বেহাল দশা। চরম দুর্ভোগে আছেন এলাকাবাসী। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এসব রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড রিক্সাচালক মফিজল হক বলেন, রাস্তার বেহাল দশার কারণে রিক্সা চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে, আর প্রায় প্রতি সপ্তাহেই রিক্সা ঠিকঠাক করতে হয়।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতলে অবস্থা খুবই বেগতিক। প্রায় এক কিলোমিটার রাস্তার মধ্যে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী। এ রাস্তা দিয়ে সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর, আলুরতলের হাজার হাজার মানুষ চলাচল করেন । সি.এন.জি অটোরিকশা, রিক্সা-ভ্যানযোগে এক কিলোমিটার রাস্তা যেতে লাগে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এই সুযোগে সিএনজি, অটোরিকশা চালাকরা ভাড়া বৃদ্ধি করে দিয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা। নিয়মিত সংস্কার না করায় রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে। রোগী ও বয়স্ক মানুষদের নিয়ে এসব রাস্তায় চলাচল করতে আমাদের বেশি সমস্যায় পড়তে হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়কগুলোতে সংস্কারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ড, রাস্তাঘাটের বেহাল দশা; সংস্কারে এলাকাবাসীর দাবী

আপডেট সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪