ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেট নগরীতে আগামী ৭ দিন ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু ব্যাটারি চালিত রিকশাই নয়, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ফোরস্ট্রোক সিএনজিসহ সকল অবৈধ যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আগামি সাতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে সিলেট মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা এবং রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি ফোরস্ট্রোকসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও সিএনজি চালিত ফোরস্ট্রোকের মালিক ও চালকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং এতদ্বসঙ্গে মেট্রো এলাকার বাইরের ফোর স্ট্রোক সিএনজিতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। মেট্রো এলাকার বাইরের সিএনজি সমূহ মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণ, মোটরযান মালিক ও চালকগণকে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগরীতে আগামী ৭ দিন ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ

আপডেট সময় : ১১:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪