ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারপাড়া ‘গোল’ ইনডোর মাঠে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের স্বত্বাধিকারী ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) ও সামাজিক আন্দোলন নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা ইংল্যান্ড প্রবাসী এনামুল হক চৌধুরী।

সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচে দুটি টিম অংশগ্রহণ করে।

টিম-১ এর খেলোয়াড়বৃন্দ হলেন, সাজু, শাহিন, তারেক, কামাল, গোলজার, নাহিদ, ফারুকী, আফরোজ, সোহেল, সাদি ও মিশু।

টিম-২ এর খেলোয়াড়বৃন্দ হলেন, জসীম, আলমগীর, লোকমান, সোহেল, আবুল, ফারুক, মান্না, মোশাহিদ, সাইফুর, জাকির ও রনি। জমজমাট এ খেলায় ০-১ গোলের ব্যবধানে টিম-২ বিজয়ী হয়।

আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে খেলোয়াড়বৃন্দের সাথে পরিচিতি সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং খেলা শেষে তাঁরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও অভ্যন্তরীণ ক্রীড়া পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. কামাল আহমদ।

এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য তারেক আহমদ খান, মো. আলমগীর আলম, শাহ মাসুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদী, জসীম উদ্দিন, মোশাহিদ আলী, ডি এইচ মান্না, শাহীন আহমদ, নাহিদ আহমদ, রেজাউল করিম সোহেল, আবুল হোসেন, সোহেল মিয়া, ফারুক আহমেদ, জাকির আহমদ, আমির উদ্দিন, আহমেদ পাবেল প্রমুখ।

এসময় আয়কর আইনজীবী ও উত্তরা পেট্রোলিয়ামের স্বত্ত্বাধিকারী সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) বলেন, সাংবাদিকদের খেলা উপভোগ করে অত্যন্ত ভালো লেগেছে।

আমি এতো উপভোগ করেছি আমার শৈশবের স্মৃতি মনে হয়েছিল। খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা কমে যাওয়ার কারণে রোগবালাই বাড়ছে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা ইংল্যান্ড প্রবাসী এনামুল হক চৌধুরী বলেন, আমাদের শরীরে ইদানিং রোগ বাড়ছে। আমরা কম বযসে অধিক রোগে আক্রান্ত হই। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে। খেলাধুলা শরীর চর্চার অন্যতম একটি অংশ।

FacebookTwitterWhatsAppShare

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

আপডেট সময় : ১১:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪