ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও তার সহযোগী কাউন্সিলরদের পদত্যাগ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিস্কার সহ বিভিন্ন দাবি

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার (১৪ই আগস্ট) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানে শুকরিয়া এবং সিলেটে সাংবাদিক আবু তাহের তুরাব ও শাবিপ্রবির ছাত্র রুদ্র সেন সহ সারা দেশে মৃত্যুবরণকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। বিগত ১৭বছর ধরে এদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। আমাদের নাগরিক ও মৌলিক অধিকার ক্ষুন্ন ছিলো। দেশে গুম,খুন, রাহাজানিতে জনজীবন বিপর্যস্থ ছিল।

আমাদের নতুন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশে শান্তি আসবে ও গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে বিশ্বাস করি। এই দেশ আমাদের, সকল ধর্মবর্ণ ও সকল শ্রেণি পেশার মানুষের বসবাস রয়েছে। আমরা সবাই সুখে ও শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু বর্তমানে পার্শ্ববর্তী একটি দেশ থেকে প্রপাগান্ডা ও ষড়যন্ত্র করা হচ্ছে ও ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের সফল গণঅভ্যুথান কে বিতর্কিত করতে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসররা নৈরাজ্য ও লুটপাট চালিয়েছে। আমাদের উপর যারা হামলা, মামলা, নির্যাতন ও খুন করেছে সেই পুলিশকে আমরা নিরাপত্তা দিয়েছি। সকল ধর্মীয় প্রতিষ্টানে নিরাপত্তার জন্য মানুষের জন্য ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে৷ আমাদের বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে। আমরা এই নতুন সরকারকে সহযোগিতা করতে চাই৷ আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই৷ আমাদের বিগত দিনে আপনারা সাংবাদিকবৃন্দ যেভাবে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে দোষী পুলিশ কর্মকর্তাদের সাসপেন্ড ও বিচার দাবী করেছি।

তারা বলেন, ডামী নির্বাচনের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও দূর্নীতিগ্রস্থ অফিসারদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তারা বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার বিচার করা হবে। সফল ছাত্র নাগরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল।যেকোন ধরনের প্রতিবিপ্লবের দু:স্বপ্ন নস্যাৎ করবে ছাত্র জনতা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিব,শাবিপ্রবির অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন, শিশির আহমদ, গোলাম মর্তুজা সেলিম, জহিরুল ইসলাম প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিলেট এর সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য সংশোধন করে প্রেস মিডিয়ায় সংশোধিত বক্তব্য পাঠিয়েছেন যা নিম্নে হুবহু দেয়া হলো:

স্বৈরাচারি আওয়ামী লীগের মেয়র এবং তার যেসকল সহযোগীরা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে সশস্ত্রভাবে রাজপথে অবস্থান করছিল তাদেরকে আমরা পুণরায় সিলেট সিটি কর্পোরেশনে আমরা দেখতে চাই না। তাছাড়া বিগত দিনে বড় বড় দূর্নীতিতে গণমাধ্যমে যাদের নাম এসেছে তাদেরকে সিটি করপোরেশনের আশপাশে পাওয়া গেলে ছাত্র-জনতা প্রতিহত করবে।

২৪ ঘন্টা আল্টিমেটাম শেষ হওয়ার পর পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করবো।

বি: দ্র: সিসিক এর সকল কাউন্সিলরের পদত্যাগ দাবির বষয়টা স্লিপ অব টাং ছিলো। মূলত আওয়ামী সন্ত্রাসী কাউন্সিলর যারা আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা চালিয়েছে তাদের পদত্যাগ দাবি করা হয়েছে।

বার্তা প্রেরক
গোলাম মর্তুজা সেলিম
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিলেট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও তার সহযোগী কাউন্সিলরদের পদত্যাগ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিস্কার সহ বিভিন্ন দাবি

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪