ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৪ গুণিজন ও ১ সংগঠন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার ৪ জন গুণিশিল্পী ও ১টি সৃজনশীল সংগঠনকে ২৯ জুন প্রদান করা হয়েছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩।

জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে গতকাল বিকাল ৪:৩০ মিনিটে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের।

৫টি ক্যাটাগরিতে ৪জন গুণিশিল্পী ও ১টি সৃজনশীল সংগঠনের হাতে সম্মাননা পদক, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার জনাব অসিত বরণ দাশ গুপ্ত। সম্মাননাপ্রাপ্ত গুণিশিল্পীগণের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন জনাব সুবল চন্দ্র দেব।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৩ পদক প্রাপ্ত গুণিশিল্পীরা হলেন সুবল চন্দ্র দেব (কন্ঠসংগীত), প্রসেন রায় (যন্ত্রসংগীত), মানবেন্দ্র গোস্বামী (আবৃত্তি), ড. শরদিন্দু ভট্টাচার্য্য (লোকসংস্কৃতি) ও একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (সৃজনশীল সংগঠন)।

অনুষ্ঠানের শুরুতেই পপি দাসের পরিচালনায় ‘আলো আমার আলো, ও চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৪ গুণিজন ও ১ সংগঠন

আপডেট সময় : ১০:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪