ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটে জালালাবাদ থানায় কমিউনিটি পুলিশিং এর জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

সিলেটে জালালাবাদ থানার কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ জুলাই জালালাবাদ থানাধীন এসএস কনভেনশন হলে কমিউনিটি পুলিশিং ইউনিট জালালাবাদ থানার উদ্যোগে অনুষ্ঠিত জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে সিলেট সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু পুলিশ মাঠে কাজ করলে হবে না, আপনাদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন যেখানেই মাদকের আস্তানা বা কোন খবর পাওয়া গেলে সাথে সাথে পদক্ষেপ নিবে পুলিশ। এছাড়া কোন এলাকায় কোন ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক কিছু লক্ষ্য করলে বা জঙ্গী মনে হলে সাথে সাথে পুলিশকে জানাতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অফিসার ইনচার্জ জালালাবাদ থানা সহ জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং জালালাবাদ থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জালালাবাদ থানায় কমিউনিটি পুলিশিং এর জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

আপডেট সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪