ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীতে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেছেন, অপরাধীদের পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনতে হবে।

রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে পুলিশের সাদা পোশাকে টহল জোরদার করতে হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং নগরীর গুরুত্বপূর্ণ মার্কেটগুলোর সামনে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ বাড়াতে হবে।

তিনি বলেন, “মা-বোনেরা সন্ধ্যার পর মার্কেটে আসেন। তাই বিশেষ করে রাতের সময় মার্কেট এলাকায় নিরাপত্তা বাড়াতে হবে।”
মন্ত্রী আরও বলেন, মার্কেট এলাকার ভেতরে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, ছিনতাইকারীরা পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে এসে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। অনেক সময় এসব মোটরসাইকেলের নাম্বার প্লেটও থাকে না। তাই অন্তত রমজান মাসে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি আরোপের নির্দেশ দেন তিনি।

কিশোর গ্যাং প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কিশোর গ্যাং বলে একটি গ্রুপ আছে, তারা খুবই ডেসপারেট। তাদের পেছনে অন্য কেউ থাকতে পারে। নিশ্চয়ই কোনো না কোনো শক্তির বলেই তারা এত সাহস পাচ্ছে। তাই এ বিষয়ে ভালোভাবে নজরদারি করতে হবে।”
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, “আপনারা ডান-বাম তাকাবেন না। আমরা সবাই আপনাদের সমর্থন দিচ্ছি। অন্যায়ভাবে বা কারও প্ররোচনায় কাউকে ধরবেন না। কিন্তু প্রকৃত অপরাধী ধরা পড়লে তার জন্য কেউ রিকুয়েস্ট করলেও তাকে আইনের আওতায় আনবেন। তখনই বোঝা যাবে এর পেছনে কারা আছে। কোনো তদবির চলবে না।”

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী 

আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬