ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভালবাসার উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর শাখা।

আজ ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর শাখার পক্ষ থেকে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ দুদু মিয়ার সভাপতিত্বে ও সংবাদকর্মী ও সংগঠক মোস্তাক আহমেদ মুস্তাফার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া। বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাল মিয়া,কাওছার মিয়া, ছালেহ আহমদ, আব্দুর রহিম, দবির মিয়া।

এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয় পুর গ্রামে পৃথক আরেকটি অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

শ্রমিকলীগ নেতা ছমির আলীর পরিচালনায় ও স্থানীয় মুরব্বি গোলাম মোস্তফার সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথি হিসেবে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ আব্দুল গণি।

সব মিলিয়ে উভয় স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪