ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটের বন্যা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের বন্যা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। বন্যার কারণগুলো খুজে বের করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে বুয়েট, শাবিসহ বন্যা বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার করে একটি সুপারিশমালা তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপারে খুবই আন্তরিক।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চলমান বন্যায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিসিক কতৃর্পক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীও সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ—খবর নিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বন্যা প্রতিরোধে নদীখননের বিকল্প নেই। জাফলং এলাকায় উজান থেকে নেমে আসা পাথরের স্তুপ জমে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। গত সাত বছর থেকে এই সব নদী হতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শুরু করা যায় কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলতে হবে।

মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোয় স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোয় রান্না করা খাবারসহ ওষুধ সামগ্রী পৌছে দেওয়া হবে। দুর্গত এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, বন্যায় আতংকিত না হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন। যাদের বাসায় বৈদুতিক লাইন পানির নিচে ঢুবে গেছে তারা স্থানীয় কাউন্সিলরকে অবগত করে সিটি কর্পোরেশনের সহায়তা নিন। অতীতের মত যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নগরবাসীর পাশে আছে সিলেট সিটি কর্পোরেশন। জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নাম্বারে ( ০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

দল মত নির্বিশেষে সম্মিলিত ভাবে এই প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলা করতে হবে এবং বৃত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ অন্যান্য কাউন্সিল বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বন্যা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪