ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

সরকারি চাকরিতে আবেদনের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে আবেদনের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর।

গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা।

সোমবার এই দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি চাকরিতে আবেদনের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪