ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো সিলেট সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে আবারও দখল হওয়া মহানগরের সড়ক-ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের (হকার্স) উচ্ছেদে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে অভিযানে নামে সিসিকের টিম। গতকাল রবিবার নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসময় সিসিক প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অথচ তাঁদের জন্য লালদিঘিরপাড়স্থ অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। নগরীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নগরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হচ্ছে। সড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করতে আমরা অভিযান পরিচালনা করেছি।

তিনি আরোও বলেন, সুন্দর এই নগরী আরো সুন্দর করতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ফুটপাতের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তার পরও কেউ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান,৭ নং ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মোঃ আব্দুল্লাহ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে রাব্বী চৌধুরী, ৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রুহেনা খানম মুক্তা, ৫ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, ৭ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর নার্গিস সুলতানা, ১৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বাবলী আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো সিলেট সিটি কর্পোরেশন

আপডেট সময় : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪