ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

রোহিঙ্গার তরুণীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকের বিয়ে পণ্ড

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজার সাগর পাড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গার তরুণীর বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সাগর পাড়ের হোটেল মোটেল জোনের হোটেল সী পার্লে অভিযানে গেলে বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি দিকবিদিক পালিয়ে যায়।।

পুলিশ বর-কনেসহ অর্ধশতাধিকের বেশি রোহিঙ্গাদের ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তবে, বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে।

তিনি এক সময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি এবং সে দেশের নাগরিকত্ব পান।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বর হামিদ উল্লাহর সঙ্গে আরো ১৮ জন বিদেশি নাগরিক অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে ১৭ জন আগেরকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক।

অন্যদের মধ্যে ৭ জন রোহিঙ্গা আমেরিকার নাগরিক ও ১১ জন রোহিঙ্গা অস্ট্রেলিয়ার নাগরিক। তারা বর্তমানে হোটেলে রয়েছেন।

পুলিশ জানায়, কোনো অনুমতি না নিয়ে অস্ট্রেলিয়া থেকে আসা এক রোহিঙ্গার জমজমাট বিয়ের আয়োজন করা হয় সাগর পাড়ের হোটেলটিতে। এমনকি সেই বিয়ের অনুষ্ঠানে কোনো বৈধ অনুমতি ছাড়াই ক্যাম্প থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা এসে যোগ দেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- আরআরআরসি অফিসের মাধ্যমে উখিয়ার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছেন বলে জানান, সদর মডেল থানার তদন্ত কর্মকতা শাকিল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গার তরুণীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকের বিয়ে পণ্ড

আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪