ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাত বৎসরের এক শিশু নিহত

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৩৫৫ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৈশাখী (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৈশাখী দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ড্রাম ট্রাক (জামালপুর উ ১১-০০১১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা বৈশাখী নামে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত শিশুটি তার দাদী কানন বালার সাথে জামালপুর যাচ্ছিলো।

দুর্ঘটনায় সিএনজির আরও তিন জন আরোহী আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাত বৎসরের এক শিশু নিহত

আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪