ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বেনাপোল বন্দরের ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিললো ২৩২ গ্রাম ওজনের সোনার বার

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিললো ২৩২ গ্রাম ওজনের দুই পিস সোনার বার। যার বাজার মূল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামে এ সোনা পাচারকারীকে আটক করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর- ইঙঙ২৭২৯৭১। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা উপজেলার জোয়াগ গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান নিয়ে যশোর বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সংস্হার সদস্য রাশেদুজজামান ও আফজাল হোসেনসহ একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে ওই পাসপোর্ট যাত্রীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুই পিস সোনার বার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ুপথ থেকে সোনার বার দুটি উদ্ধার করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দা সুপার কামাল হোসেন বলেন, সোনার বারসহ একজন পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোল বন্দরের ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিললো ২৩২ গ্রাম ওজনের সোনার বার

আপডেট সময় : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪