ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বিপিএল শুরুর আগেই ফিরবেন সাকিব!

মোঃ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ৪৬০ বার পড়া হয়েছে

চোখে চশমা পরে ব্যাট করছেন সাকিব আল হাসান। রোববার বিকেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টাইগার অলরাউন্ডারের প্র্যাকটিসের সেই দৃশ্য ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে অবাক করার মতো। সাকিবকে এভাবে ব্যাট করতে দেখে রীতিমতো অবাক হলেন সংবাদিকরাও। তখন সবার মনে তখন একটাই প্রশ্ন, সাকিবের কি তবে চোখে কোনো সমস্যা হলো?

দ্বিতীয় ব্যাপারটি তো আরও চাঞ্চল্যকর। চোখের চিকিৎসা করতে সাকিব নাকি আজই উড়াল দিচ্ছেন লন্ডনের পথে। অথচ মাত্র ৫ দিন পর আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। এদিকে আসর শুরুর এক দিন পরই সাকিবের দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ খেলতে হবে খুলনা টাইগার্সের বিপক্ষে। যে কারণে সাংবাদিকরা নামলেন তথ্য অনুসন্ধানে। প্রথম ম্যাচে কি সাকিবকে দলে পাবে রংপুর?

সে প্রশ্নের উত্তর জানতে পাওয়ার নিউজের পক্ষ থেকে ফোন করা হয় রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামকে। জানতে চাওয়া হয়, তিনি ব্যাপারটি কিভাবে দেখছেন। প্রথম ম্যাচে কি সাকিব খেলতে পারবেন?

তবে জবাবে কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারেননি সোহেল। তিনি প্রথমে বললেন, ‘ঢাকা থেকে লন্ডন এখন আর কতই বা দুর? আর আমাদের খেলা তো ২০ তারিখ (২০ জানুয়ারি) তার আগে নিশ্চয়ই ফিরে আসবে।’

এরপরই সোহেল আবার বললেন, ‘আজ রাতেই যাবে সেই গ্যারান্টি নেই।’

সোহেল আরও জানান, রংপুর রাইডার্সের প্র্যাকটিস শেষ করেই সাকিব গেছেন এক স্থানীয় চক্ষু বিশেষজ্ঞর কাছে। সেই চিকিৎসক যদি বলেন লন্ডন যেতে, তাহলে আজ রাতেই সাকিব সেখানে চলে যাবে।

রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, রোববার মধ্যরাত ১ টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। তবে সেখানে গেলেও তার প্রথম ম্যাচ মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের আগেই চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েই দেশে ফেরত আসবেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপিএল শুরুর আগেই ফিরবেন সাকিব!

আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪