ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বাবা-মায়ের অসতর্কতায় মাছের ঘেরে প্রাণ গেলো দুই সন্তানের

নড়াইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশু দু’টি বাহিরগ্রামের নূর জালাল মোল্লার সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মাও বাড়িতে চলে আসেন। 

সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশু সন্তানদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফটো ক্রেডিট: একুশে টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবা-মায়ের অসতর্কতায় মাছের ঘেরে প্রাণ গেলো দুই সন্তানের

আপডেট সময় : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪