ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

পাঠাগারের জন্য রকীব শাহ্ বিষয়ক গ্রন্থ সিসিক মেয়রের কাছে হস্তান্তর

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত দু’টি পাঠাগারের জন্য রকীব শাহের ও রকীব শাহ্ বিষয়ক ১২০টি গ্রন্থ হস্তান্তর করেছেন রকীব শাহ্ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমদ।

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) এ সকল গ্রন্থ হস্তান্তর করা হয়। 

এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এরকম উদ্যোগের জন্য ড. কাজী কামাল আহমদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘রকীব শাহের সাহিত্য সৃষ্টি বাংলাদেশের তথা বাংলা ভাষাভাষী মানুষের অমূল্য সম্পদ।’  

জানা যায়, ড. কাজী কামাল আহমদ ইতিমধ্যে রকীব শাহের ও রকীব শাহ্ বিষয়ক প্রায় ৭০টি করে গ্রন্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ও সিলেট বিভাগীয় সরকারি পাঠাগারে হস্তান্তর করেছেন। অদূর ভবিষ্যতে রকীব শাহের এ অমূল্য সম্পদের ভাণ্ডার ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পেঁৗছানো হবে বলে ড. কাজী কামাল আহমদ আশা প্রকাশ করেন। 

প্রসঙ্গত, এ পর্যন্ত রকীব শাহের ১৮টি ও রকীব শাহ বিষয়ক মোট ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। রকীব শাহের ১৩টি গ্রন্থ প্রকাশিত হওয়ার পর কবিপুত্র ড. কাজী কামাল আহমদ তাঁরর প্রকাশনী সংস্থা বনবীথি প্রকাশনীর তরফ থেকে ১৯৯৪ সালে বিশ্বের বিভিন্ন আর্কাইভ, লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থগুলো প্রেরণ করেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও নর্থ আমেরিকার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরিতে এসকল গ্রন্থ সংরক্ষিত আছে।  

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঠাগারের জন্য রকীব শাহ্ বিষয়ক গ্রন্থ সিসিক মেয়রের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪