ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেশার টাকার জন্য মাকে মারধর

নেশার টাকার জন্য মাকে মারধর; ক্ষোভে ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা !

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

নেশার টাকার জন্য মাকে মারধর করছে মাদকাসক্ত ছেলে। খবরে জানা যায়, মাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে মারধর করে ছেলে কাউসার বাগমার (২৪)। পরে ছেলে রাতে ঘুমিয়ে গেলে ক্ষোভের বশে ঘুমন্ত ছেলেকে কুঠারি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫)।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাতাব উদ্দিন। এর আগে একইদিন ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতাকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন জানান পুলিশের ওই কর্মকর্তা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য তার মা-বাবার সাথে ঝগড়া করতো সে। ভোরে কাউসারকে তার বাবা কুঠারি দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে।

নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাংচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকার রাতে নেশার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবী করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুঠারি দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাংচুর করতো ও মাকে মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা ক্ষোভে কুঠারি দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নেশার টাকার জন্য মাকে মারধর

নেশার টাকার জন্য মাকে মারধর; ক্ষোভে ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা !

আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪