ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘লোক গানের আসরে পিঠার পসরা’

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‘লোক গানের আসরে পিঠার পসরা’ শিরোনামের সুর ও স্বাদের এ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রঞ্জিত কুমার দে।

বিশ্বদ্যিালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্ঠা সাহাদাত হোসেন পারভেজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগীয় প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শামসুল কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্টার নূরজাহান কাকলী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র গোপ, সোস্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মো. নাসির উদ্দিন, কসমিক রে’র উপদেষ্টা মো. আমির হোসেন, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল আসাদ প্রমুখ। লোক ঐতিহ্যের এ পিঠা উৎসবে পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, শামুক পিঠা, মালপুয়া, নকশী পিঠা, বকফুল, বরফি, মমজ, দুধপুলিসহ নানা বাহারী পিঠা উৎসবে স্থান পায়। পিঠা উৎসবে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, এমসি কলেজের মোহনা, একদল ফিনিক্স, গুরুচন্ডালী, কসমিকরে ও এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘লোক গানের আসরে পিঠার পসরা’

আপডেট সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫