ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ

নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকার আহ্বান ঢাবি শাখা ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘হিল কোজি কটেজ’ ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ ছাড়া শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে শাখাটির নতুন কমিটি গঠন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেইলি রোডের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের নতুন কমিটি উপলক্ষে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকবার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখা সরকারের অরাজকতার ফলে নগর পরিকল্পনা ও বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে যে ভয়াবহ অনিয়মের সংস্কৃতি চালু হয়েছে তার কারণে ঘটা প্রাণহানির দায় কোনোভাবেই এ সরকার এড়াতে পারে না।

এর আগে, গত শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে শাখাটির ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ

নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকার আহ্বান ঢাবি শাখা ছাত্রদলের

আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪