ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

দুই চেহারাধারী মানুষের আবির্ভাব : কিয়ামতের অন্যতম আলামতের বহি:প্রকাশ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৬৪৪ বার পড়া হয়েছে

কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম হলো-দুই চেহারা বিশিষ্ট লোকের আবির্ভাব/উপদ্রব হবে এবং তাদের সংখ্যা দিনদিন বেড়ে যাবে। এই দুই চেহারা বিশিষ্ট লোকগুলো আসলেই মুনাফিক।

মুনাফিকরা “গিরগিটি” নামক প্রাণী এর মত,সময়ে সময়ে তাদের রং-রূপ এবং আচরণ বদলায়। কিয়ামতের যত আলামত,তার মধ্যে অন্যতম হলো-দুই চেহারার মানুষের সংখ্যা বেড়ে যাওয়া। যেমন-
ক. হযরত আবূ-হুরায়রাহ (রাদ্বি.) থেকে বর্ণিত আছে,তিনি বলেন,রাসূল (সা.) ঘোষণা করেছেন,
تجدون شر الناس ذاالوجهين الذي ياءتي هؤلاء بوجه وهؤلاء بوجه.
“তোমরা মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে দুই চেহারার লোকদেরকে দেখতে পাবে। যারা একদলের নিকট একটি চেহারা এবং অন্য দলের নিকট অন্য চেহারা নিয়ে উপস্থিত হবে।”
[মু’আত্তা মালিক,বুখারী ও মুসলিম; সূত্র : আত্- তারগীব ওয়াত্-তারহীব, হাদীস নং : ৪৩৩৪।]
খ. হযরত সা’দ ইবনে আবি-ওয়াক্কাস (রাদ্বি.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি,
ذوالوجهين في الدنيا ياءتي يوم القيامة وله وجهان من نار.
“যেই ব্যক্তি দুনিয়ায় দুই চেহারা বিশিষ্ট হবে, কিয়ামতের দিন সে আগুনের দু’টি চেহারা নিয়ে উপস্থিত হবে।”
[আল-মু’জামুল-আওসাত লিত্-ত্বাবরানী,সূত্র : আত্-তারগীব ওয়াত্-তারহীব,হাদীস নং : ৪৩৩৬।]
গ. হযরত আনাস ইবনে মালিক (রাদ্বি.) হতে বর্নিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইর্শাদ করেছেন,
من كان ذا لسانين جعل الله له يوم القيامة لسانين من نار.
“দুনিয়াতে যেই লোকের দুইটি জিহবা (দ্বিমুখী কথাবার্তা/ভাব) থাকবে,কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের দু’টি জিহবা প্রদান করা হবে।” অর্থাৎ ইহকালীন জীবনে তার দ্বিমুখী কথাবার্তা ও নীতির কারণে পরকালেও তাকে আগুনের দু’টি জিহবা আল্লাহ তাআ’লা তাকে দিয়ে উঠাবেন।
[আত্-তারগীব ওয়াত্-তারহীব,হাদীস নং : ৪৩৩৮।]
ঘ. অন্য একটি হাদীসে বর্ণিত আছে,
عَنْ عَمَّارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ).
হযরত আম্মার (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,”দুনিয়ায় যেই ব্যক্তির দু’টি চেহারা হবে কিয়ামতের দিন তার আগুনের দুইটি জিহবা থাকবে।”
(আবি-দাউদ,কিতাবুল-আদাব,হাদীস নং : ৪৮৭৫।)
উপরোক্ত হাদীসসমূহ দ্বারা বুঝা যায় যে, মুনাফিকগণ হবে দুই চেহারা বিশিষ্ট। এই চরিত্রের মানুষের সংখ্যা উত্তরোত্তর যতই বাড়বে কিয়ামত ততই ঘনিয়ে আসবে। বর্তমান সময়ে আপনী যদি নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে,কিছু সুশীল (ভদ্রলোক ভেষধারী) আপনার কাছে ও প্রিয় থাকতে চায়,আবার আপনার শত্রু যে,তার কাছেও প্রিয় থাকতে চায়। সকাল বেলা তারা বলবে,’আওয়ামী লীগ ভালো একটি রাজনৈতিক দল।’ বিকালে বলে, ‘না বি.এন.পি ভালো দল।’ রাত্রী বেলায় বলে,”আরে ‘জমাতর ইসলাম’ সবচেয়ে ভালো আদর্শ দল।’
এই শ্রেণীর মুনাফিকদের সংখ্যা আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে ভরপুর। যার কারণে আমাদের দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ এত নোংরা।
আল্লাহ তাআ’লা আমাদের দেশের সাধারণ মানুষকে এ জাতীয় মুনাফিকদের আচার- আচরণ এবং ধোঁকা থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন,আমীন।
আল্লাহ তাআ’লা আমাদেরকে এসব নিফাকী আচরণ বা চরিত্র থেকে হেফাযত করুন। আমীন।।

মাওলানা মো: ওলীউল্লাহ মথহুরী
প্রভাষক (ইসলাম শিক্ষা)
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,
সিলেট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই চেহারাধারী মানুষের আবির্ভাব : কিয়ামতের অন্যতম আলামতের বহি:প্রকাশ

আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪