ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বিয়ের দাবিতে প্রেমিক বিজিবি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রী সানু’র অনশন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক বিজিবি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রী মেয়ে সাইফুন্নাহার সানুর অনশন।

সরেজমিন গিয়ে জানা যায়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (খিয়ারপাড়া) গ্রামের এনামুল হকের বাড়িতে (২০ জানুয়ারি শনিবার)
থেকে অনশনে বসে ওই কলেজ ছাত্রী। বিজিবি সদস্য শাকিল উপজেলার অম্রবাড়ী খিয়ারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয় শাকিলের পরিবারের লোকজন। পরে ওই কলেজ ছাত্রী বাড়ির সামনে অবস্থান করছেন।

আরো জানা যায়, তিন বছর আগে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক হয়। প্রেমিক শাকিল বর্তমানে বাংলাদেশ বিজিবি সদস্য। সে এখন বান্দরবান জেলার রোমা ৯ ব্যাটালিয়ান সদস্য হিসাবে কর্মরত।

কলেজ ছাত্রী সানু জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক শাকিল একাধিক বার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে আমি বিয়ের দাবী করলে শাকিল তালবাহানা করেন। এ অবস্থায় আমি বিয়ের দাবীতে অনশন করছি।

এ বিষয়ে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিযয়টি জানার পর উভয় পক্ষের সমন্বয়ে শালিসে বসি তাতে সমাধান না হওয়ায় মেয়ের পরিবারকে থানা পুলিশকে অবগত করার পরামর্শ দিয়ে থাকি।

এবিষয়ে প্রেমিক সাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের পরিবারকে তার নিজ থানায় অভিযোগ করার পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের দাবিতে প্রেমিক বিজিবি সদস্যের বাড়িতে কলেজ ছাত্রী সানু’র অনশন

আপডেট সময় : ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪