ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

দায়িত্ব গ্রহন করেছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহন করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক।

সোমবার (১১ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এসময় উপস্হিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সিলেট-১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) এর ব্যুরোচীফ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আাহমদ মকসুদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিশিষ্টজনরা।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী রফিক নতুন পরিষদ নিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঞ্চালনায় এসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম।

এসময় অধ্যক্ষ সুজাত আলী রফিক সিলেট সদর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এরআগে সকালে তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে সিলেট সদর উপজেলা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দায়িত্ব গ্রহন করেছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক

আপডেট সময় : ০৮:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪